বাংলাদেশ, রোববার, ১৯ জুলাই ২০২৬ ইং ,

শিরোনাম

হযরত আমানত খান (রহ:) দরগাহ শরীফ ও আমানতীয়া বেলায়েতীয়া শরীফের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ


প্রকাশের সময় :19 July, 2026 1:27 : AM

নিউজ ডেস্ক :

হযরত আমানত খান দরগাহ শরীফ ও খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরীফের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৯ জুলাই শনিবার নগরীর বিভিন্ন এলাকায় গরীব ও নিম্নবিত্ত মানুষদের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এই সময় সংক্ষিপ্ত বক্তব্যে সৈয়দ মারুফ শাহ আল-আমানতী বলেন,
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের খেদমতে কুতুবুল আকতাব,হযরত শাহ সুফি আনদ খান (রহ:) দরগা শরীফ ও হযরত শাহ সুফি আমানত খান (রহ:) ফাউন্ডেশন বন্যাকবলিত অসহায় ও দুর্গত মানুষের জন্য মানবিক সহায়তা ও উপহারসামগ্রী নিয়ে অতীতের মতো এবারো এগিয়ে এসেছেন। দরগাহ শরীফ ও খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরীফের উদ্যোগে বন্যার্তদের মাঝে প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তাসামগ্রী বিভিন্ন ক্ষতিগ্রস্ত জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে। দুর্যোগের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের মুখে সামান্য হাসি ফোটাতে সকল মানবিক সংগঠনের এ উদ্যোগকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শাহজাদা সৈয়দ মো মারুফ শাহ আল-আমানতী।

সামাজিক ও মানবিক দায়িত্ববোধ থেকে পরিচালিত সকল মানব সেবী ও বিভিন্ন সংগঠনের সহায়তায় কার্যক্রমের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে বলে আশা করেন সৈয়দ মারুফ শাহ আল-আমানতী।

প্রাকৃতিক বিপর্যয়ের এই সময়ে সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক-ধর্মীয় সংগঠনকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সৈয়দ মারুফ শাহ আল-আমানতী।

ট্যাগ :