বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি :
পবিত্র ওমরাহ হজ পালন শেষে দেশে ফিরেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য শওকত আলম। এ উপলক্ষে আমুচিয়া ইউনিয়ন বিএনপি পরিবারের পক্ষ থেকে শওকত আলমের সাথে শুভেচ্ছা বিনিময় এবং সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) পৌর সদরের মিরপাড়া শওকত আলমের নিজ বাড়ি এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং আমুচিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন শিকদারের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা দক্ষিণ জেলা বিএনপি নেতা শওকত আলমের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন এবং তার পবিত্র ওমরাহ হজ পালন শেষে দেশে ফেরায় অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা এমএ মান্নান, গোলাম মোস্তফা মেম্বার, মুহাম্মদ আলমগীর, নজির আলম, সোমেন চক্রবর্তী, সফিউল আলম মাঝি, মুহাম্মদ সেলিম, নুরুজ্জামা, আজিজ মিস্ত্রি, আরিফ, মাসুম, রুবেল, রাজু, আকিব, জনিসহ আমুচিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে নেতাকর্মীরা শওকত আলমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এসময় উপস্থিত নেতাকর্মীদের সাথে বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।






