বাংলাদেশ, রোববার, ১৯ জুলাই ২০২৬ ইং ,

শিরোনাম

সারোয়াতলী ইউনিয়নে বানভাসিদের মাঝে বোয়ালখালী সমিতি দাম্মাম সৌদি আরব শাখার ত্রাণ বিতরণ


প্রকাশের সময় :19 July, 2026 1:02 : AM

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি :

বোয়ালখালী সমিতি দাম্মাম সৌদি আরব শাখার উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট জলাবদ্ধতায় বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এ ত্রাণ বিতরণ করা হয়।

এতে কৃতজ্ঞতা জানানো হয় বোয়ালখালী সমিতি দাম্মাম সৌদি আরব শাখার প্রধান উপদেষ্টা মুহাম্মদ সেলিম চৌধুরী, সিনিয়র উপদেষ্টা তারেক জামান, সভাপতি মুহাম্মদ লোকমান হাকিম, সহসভাপতি মুহাম্মদ সালাউদ্দিন বাবু, সহসভাপতি মুহাম্মদ আলাউদ্দিন, সহসভাপতি মুহাম্মদ কাসেম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহাম্মদ নাসির উদ্দীন টিটু ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ কামাল উদ্দিন সওদাগরকে।

এছাড়া দেশে ছুটিতে অবস্থানরত ত্রাণ বিতরণে অংশ নেন বোয়ালখালী সমিতি দাম্মাম সৌদি আরব শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ মাষ্টার মাহবুবুল আলম সাথী, অর্থ সম্পাদক মুহাম্মদ শাহজাহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মাহাবুব উর রহমানসহ বোয়ালখালী উপজেলার যুব ও ছাত্রনেতাসহ সামাজিক নেতৃবৃন্দ।

ত্রাণ বিতরণকালে বক্তারা বলেন, দুর্যোগ কবলিত মানুষের পাশে দাঁড়ানোয় প্রকৃত মানবিক দায়িত্ব। এই সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকেই সামাজিক ও জনকল্যাণমূলক কাজে অগ্রনী ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও মানুষের বিপদে- আপদে তাদের পাশে দাঁড়ানোর এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের এমন মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।

ট্যাগ :