বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ইং ,

শিরোনাম

চট্টগ্রাম ওয়াসা বোর্ডের নতুন চেয়ারম্যান ইদ্রিস মিয়া


প্রকাশের সময় :17 September, 2026 8:01 : PM

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক ইদ্রিস মিয়াকে চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ শাখা–৩ এর এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন–২০২৬ এর ৭(১) ধারা অনুযায়ী মো. ইদ্রিস মিয়াকে চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে তিন বছর মেয়াদে নিয়োগ দেওয়া হলো।

জানা গেছে, ইদ্রিস মিয়া চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে, তিনি দলটির পটিয়া ও কর্ণফুলী অঞ্চলের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রেখেছেন। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত এই অঞ্চলের ইউনিয়নগুলোর সমন্বয়ে দলীয় কার্যক্রমে তার বলিষ্ঠ সাংগঠনিক অবদান ছিলো।

চট্টগ্রামের প্রবীণ রাজনৈতিক নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরীদের মতো শীর্ষ নেতাদের সঙ্গে তিনি দীর্ঘকাল ধরে মাঠপর্যায়ের আন্দোলন-সংগ্রামে যুক্ত ছিলেন।

ট্যাগ :