বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:
তাসাউফভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন বাব-উল-এহসানর সার্বিক তত্ত্বাবধানে বোয়ালখালীর গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) এই বৃত্তি পরীক্ষায় বোয়ালখালীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির প্রায় ১০৩২ জন মেধাবী শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিবর্শন করেন বাব-উল-এহসান’র প্রতিষ্ঠাতা, আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী, আল-চিশতী (মাদ্দাজিল্লুহুল আলী)।

এতে অন্যান্যদের মধ্যে কেন্দ্র পরিদর্শন করেন বোয়ালখালীর সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজেস্ট্রেট কানিজ ফাতেমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া কেন্দ্রীয় কমিটির সভাপতি এ,এইচ,এম নিযামুদ্দীন রাজু, স্যার আশুতোষ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোদাচ্ছের আহাম্মদ, দুর্নীতি প্রতিরোধ কমিটি চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নূরুল আলম, বোয়ালখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বদরুচ মেহের, ছরওয়ার জামান, মাওলানা কাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম, জামাল উদ্দিন, গাজী আলাউদ্দিন চঞ্চল, গোমদন্ডি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির আহমদ, প্রকৌশলী রায়হানুর রহমান রুহেল, প্রধান শিক্ষক বিপ্লব সরকার, মোহাম্মদ ইলিয়াছ, মিজানুর রহমান, বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এস এম মোদ্দাচ্ছের।

আসাদীয়া নূরীয়া সেহাবীয়া মেধা অন্বেষণ বৃত্তি ২০২৬ পরিচালনা পর্ষদের আহবায়ক মোহাম্মদ পারভেজ হোসেন ও সদস্য সচিব এইচ,এম আলমগীর চৌধুরী রানা’র পরিচালনায় পরীক্ষা নিয়ন্ত্রক ও কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন প্রকৌশলী মোহাম্মদ মেজবাহ উদ্দিন।
বৃত্তি পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাব-উল-এহসান’র সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন, সাধারণ সম্পাদক নূরুল আজিম মানিক, অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন সিবলু, মোহাম্মদ শওকত হোসেন, শাফায়াত উল্লাহ খান জনি, এমদাদুল ইসলাম সেলিম, মো. ফজলুল করিম হিমু, গাজী ইরফান হোসেন ইমু, জামশেদ উদ্দীন মুন্না, ইউনুস আহম্মেদসহ অন্যান্যরা।

এই বৃত্তি পরীক্ষায় বোয়ালখালী রেড ক্রিসেন্ট সোসাইটি, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজের রোভার স্কাউটস টিম, বোয়ালখালী বিডি ক্লিন পরিবারের সদস্যরা যথাক্রমে প্রাথমিক চিকিৎসা, শৃঙ্খলা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে স্বেচ্ছায় দায়িত্ব পালন করেন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী (মাদ্দাজিল্লুহুল আলী) বলেন, ”তরুণ প্রজন্মকে কেবল পার্থিব শিক্ষায় শিক্ষিত হলেই চলবে না, বরং তাদের অন্তরে তাসাউফের নূর ও নৈতিকতার আলো জ্বালাতে হবে। ইলম ও আধ্যাত্মিকতার সমন্বয়ে এমন শিক্ষামূলক কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দিয়ে একটি আদর্শ ও প্রজ্ঞাবান জাতি গঠনে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।






