বাংলাদেশ, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ইং ,

শিরোনাম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে বোয়ালখালী বিএনপির প্রস্তুতি সভা


প্রকাশের সময় :6 November, 2026 1:47 : AM

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি :

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালনের লক্ষ্যে চট্টগ্রামের বোয়ালখালীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা বিআরডিবি হল রুমে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য ও বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শওকত আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান।

পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন উপজেলা, পৌরসভা, ওয়ার্ড, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবি দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম, সাংগঠনিক প্রস্তুতি, প্রয়োজনীয় দিক নির্দেশনা, কর্মসূচির পরিকল্পনা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য যথাযথভাবে তুলে ধরার পাশাপাশি স্থানীয় পর্যায়ে সুশৃঙ্খল পরিবেশে কর্মসূচি বাস্তবায়নের বিষয়েও মতবিনিময় করেন উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিনগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং সেগুলোর তাৎপর্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় চেতনার বিভিন্ন দিক সম্পর্কে মানুষের জানার সুযোগ তৈরি হয়।

সভায় আগামী ৮ নভেম্বর রোববার বিকেল ৩টায় উপজেলার ফুলতল মোড়ে নেতাকর্মী ও সমর্থকদের জমায়েত, বর্ণাঢ্য র‍্যালী এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভার সিদ্ধান্ত গৃহীত হয়।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদের আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

ট্যাগ :