বাংলাদেশ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং ,

শিরোনাম

প্রবারণা পূর্ণিমায় বৌদ্ধ বিহার পরিদর্শনে আমুচিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাজিয়া এমদাদ


প্রকাশের সময় :26 October, 2026 1:01 : PM

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি :

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নের বিভিন্ন বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন প্যানেল চেয়ারম্যান সৈয়দা সাজিয়া এমদাদ।

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পূর্ব আমুচিয়া সার্বজনীন আর্য্য মৈত্রেয় বৌদ্ধ বিহার, সার্বজনীন ধর্মদূত বিহার ও শ্রীপুর- উত্তর আমুচিয়া মৈত্রী বিহার পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে মৈত্রীময় শুভেচ্ছা বিনিময় করেন। এসময় আমুচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রার্থী ও আমুচিয়া মানবিক ঐক্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এসএম এমদাদুল ইসলাম এমদাদের পক্ষ থেকে প্রতিটি বিহারে উপহার প্রদান করা হয়।

সৈয়দা সাজিয়া এমদাদ বলেন, আকাশজুড়ে উড়ুক শান্তি ও সম্প্রীতির প্রতীক ফানুস, প্রতিটি হৃদয় ভরে উঠুক মৈত্রী, করুণা ও ভালোবাসায়। প্রবারণা পূর্ণিমা শান্তি, সম্প্রীতি ও মানবতার প্রতীক বহন করে। সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সুন্দর ও মানবিক সমাজ গড়ে উঠুক, এটাই প্রত্যাশা।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা দীপঙ্কর বড়ুয়া, হাজী আবুল বশর, মনজুর হোসেন, হীরক রক্ষিত, সুজন দে, শ্যামল বড়ুয়া, প্রদীপ বড়ুয়া, নিপুল বড়ুয়া, বিমলেন্দু বড়ুয়া, সুবল বড়ুয়া, রাসেল বড়ুয়া, বিভূতি বড়ুয়া, মিলন বড়ুয়া, বাবুল বড়ুয়া, রিটন বড়ুয়া, সুমন বড়ুয়া চনক, দুলাল বড়ুয়া, উদয়ন বড়ুয়া, নয়ন বড়ুয়া, রিপন বড়ুয়া মানস, অলক বড়ুয়া ও তুহিন বড়ুয়াসহ অন্যান্যরা।

ট্যাগ :