বাংলাদেশ, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং ,

বোয়ালখালীতে লায়ন রুবেল দাশের উদ্যোগে ৭০০ সনাতনী পরিবারের মাঝে বস্ত্র বিতরণ


প্রকাশের সময় :21 October, 2026 12:00 : PM

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি :

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে ব্যক্তিগত উদ্যোগে ৭০০ অসচ্ছল সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করেছেন সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব লায়ন রুবেল দাশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় দুর্গাপূজার মহানবমীতে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিদগ্রাম সর্বজনীন দুর্গাবাড়ি সংসদ মন্দির প্রাঙ্গণে রুবেল এন্টারপ্রাইজের পক্ষ থেকে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদগ্রামের কৃতী সন্তান ও সমাজসেবক লায়ন রুবেল দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান।

বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো. জাকির হোসেন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোসলেম মিয়া, পোপাদিয়া ইউনিয়ন বিএনপি নেতা দিদারুল আলম লিটন, ইকবাল হোসেন, খরণদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজাদ খান, নজরুল ইসলাম বাবর, মো. দৌলত মিয়া, শহীদুল ইসলাম ও মাহবুবুল আলম কাজল, আবদুল ছালাম ছোটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ৭০০ জন অসচ্ছল সনাতনী পরিবারের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়।

এ সময় অতিথিদের ক্রেস্ট প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানান মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

স্থানীয়দের মতে, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এ ধরনের মানবিক উদ্যোগ অসচ্ছল মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য জোরদারে ভূমিকা রাখে।

ট্যাগ :