বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি :
শিক্ষাঙ্গনে সবুজের বার্তা, সবুজ বাংলাদেশের নবমাত্রা এ প্রতিপাদ্যকে ধারণ করে চট্টগ্রামের বোয়ালখালীতে হাজী আজগর আলী উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক সেমিনার, র্যালি ও বৃক্ষরোপন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলার শাকপুরা হাজী আজগর আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রজেক্টের আওতায় এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন জাতের গাছের চারা রোপন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সরোয়ার আলমগীর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমসহ অন্যান্য শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষার্থীরা।






