স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মর্তুজা খাঁনের সভাপতিত্বে এক দোয়া মাহফিল ও অসহায়, এতিমদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এবং বিএনপি আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাইনুদ্দিন রাশেদ – ১ নং যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল, রিফাত হোসেন শাকিল – যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল, হারুন আল রশিদ – সাবেক সহ-সভাপতি, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল৷ মোঃ তারেক আহমেদ–সাবেক সহ-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল, মো: আরাফাত-আহ্বায়ক, সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দল।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আলমগীর, নূহ গাজী সেলিম, মোঃ জাকির, জহির আহাম্মেদ, মোঃ রিদওয়ান, মাহি রুবেল, জাকির হোসেন মিশু, মেহেরাজ উদ্দিন, আজিজুল হক আজাদ, মোঃ কাওসার, মোঃ মোতালেব, মোঃ রাসেলসহ আরও অনেকে।
অনুষ্ঠানে দেশ, জাতি ও দলের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং তা শেষে দুস্থ ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।






