বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:
“সেবা হলো স্কাউটের ব্রত, গাছ লাগাই শতশত” — এই স্লোগানকে ধারণ করে চট্টগ্রামের বোয়ালখালীতে স্বপ্নীল মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও নিম গাছের চারা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৪ আগষ্ট) বিকেলে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা, সাংবাদিক নেতা মো. মুজাহিদুল ইসলাম।
অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের নেতৃত্বে ছিলেন বৃক্ষরোপণ কর্মসূচির আহ্বায়ক দিগন্ত নাগ এবং সদস্য সচিব রাষ্ট্রপতি অ্যাওয়ার্ডপ্রাপ্ত পাভেল মহাজন, পি.আর.এস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মো. মাহাবুল আলম সওদাগর, মো. জামাল উদ্দিন, প্রণয় বড়ুয়া এবং সাংবাদিক বাবর মুনাফ।
সংগঠনের সভাপতি লাবীব মোহাম্মদ তক্বী, পি.আর.এস এবং সম্পাদক সৈয়দ মোহাম্মদ আসিফ মাহমুদ, পি.আর.এস’র সার্বিক সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুদীপ্ত দাশ, দুর্জয় দাশ, নাহিদ সুলতানা, সাথী চক্রবর্তী, স্বপ্না দে, উম্মে হাবিবা হীরা, সাফিয়া ও ইমু।

উপজেলার সারোয়াতলী, আমুচিয়া এবং আহলা করলডেঙ্গা ইউনিয়নের মেধস মুনির আশ্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ওই এলাকাগুলোর বিভিন্ন জামে মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার এবং শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠনের সদস্যরা নিজ হাতে বৃক্ষরোপণ করেন। একই সাথে স্থানীয় জনগণের মাঝে ঔষধি গুণসম্পন্ন প্রচুর পরিমাণে নিম গাছের চারা বিতরণ করা হয়।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। স্কাউট সদস্যদের এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে পরিবেশ সচেতনতা তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।






