বাংলাদেশ, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ইং ,

শিরোনাম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে রথযাত্রায় বিশুদ্ধ পানি বিতরণ


প্রকাশের সময় :16 July, 2026 9:20 : PM

স্টাফ রিপোর্টার :

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব পবিত্র রথযাত্রা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। দলের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় মহানগর বিএনপির তত্ত্বাবধানে ২২ নং এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির উদ্যোগে এবং ‘গ’ ইউনিট বিএনপির সার্বিক সহযোগিতায় রথযাত্রায় অংশগ্রহণকারী ভক্ত ও পথচারীদের মাঝে এই পানি বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

২২ নং এনায়েত বাজার ওয়ার্ডের অন্তর্গত ‘গ’ ইউনিট বিএনপির সভাপতি আকতার আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক জহির আহমেদ এবং ২২ নং এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির আহবায়ক আলী আব্বাস খান। ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোঃ আলমগীর আলী, যুগ্ম আহবায়ক মোহাম্মদ সেলিম উদ্দিন, সিনিয়র সদস্য শামসুল আলম এবং ফয়সাল আহমেদ জসীমউদ্দীন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ‘গ’ ইউনিট বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি রিয়াজ মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুম হায়দার, প্রচার সম্পাদক আবু তৈয়ব, জসীমউদ্দীন, মোহাম্মদ রফিক, মোহাম্মদ পারভেজ ও মোহাম্মদ সাইদুল খান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। প্রতিটি ধর্মীয় উৎসবে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ও সহযোগিতা এই সম্প্রীতিকে আরও সুদৃঢ় করে। রথযাত্রার মতো একটি পবিত্র উৎসবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সেবামূলক এই কার্যক্রম সফল করতে পেরে ওয়ার্ড ও ইউনিট বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সন্তোষ প্রকাশ করেন।

ট্যাগ :