বাংলাদেশ, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ইং ,

শিরোনাম

পটিয়াবাসীর সহযোগিতায় ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে বাঁশখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ


প্রকাশের সময় :14 July, 2026 11:29 : PM

পটিয়া প্রতিনিধি :

অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাঁধনপুর ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডে পানিবন্দি প্রায় ৩০০ গরিব ও অসহায় পরিবারের মাঝে পটিয়া এসএসসি পরিবার, রক্তের বন্ধনে পটিয়া ও পটিয়া কেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এবং পটিয়াবাসীর সহযোগিতায় খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়েছে।

১৪ জুলাই মঙ্গলবার সকাল থেকে সারাদিনব্যাপী বাঁশখালীর বিভিন্ন জায়গায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বাঁশখালীর স্থানীয় যুবকদের সঙ্গে নিয়ে সাঁধনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এই সময় আকম্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ কর্মহীন ও ঘরে আটকে পড়া পরিবারগুলো এই দুর্যোগের সময়ে ত্রাণ সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেন।

ত্রাণ সামগ্রী বিতরণকালে সেচ্ছাসেবী নেতৃবৃন্দরা বলেন, বাঁশখালীতে অতি বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় অনেক পরিবার পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রাকৃতিক দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় মানুষের খোঁজখবর নেওয়া, ত্রাণ ও প্রয়োজনীয় খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া আমরা মানবিক দায়িত্ব বলে মনে করছি। দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই নিজ নিজ অবস্থান থেকে পানিবন্দি মানুষের পাশে দাঁড়ালে বিপদগ্রস্ত মানুষগুলো ঘুরে দাড়াতে সাহস পাবে। মানবতাই হোক আমাদের সবচেয়ে বড় পরিচয়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকুক আমরা এটাই প্রত্যাশা করি।

ত্রাণ বিতরণকালে পটিয়া এসএসসি পরিবার, রক্তের বন্ধনে পটিয়া ও পটিয়া কেয়ার ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :