বাংলাদেশ, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ইং ,

শিরোনাম

বোয়ালখালীতে কৃষি ও মৎস্য উন্নয়ন প্রকল্পে হাসান চৌধুরীর সম্মাননা স্মারক অর্জন


প্রকাশের সময় :6 July, 2026 9:39 : PM

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:


প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে চৌধুরী বাড়ি ফার্মার (কৃষি ও মৎস্য উন্নয়ন প্রকল্প) এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে প্রশংসনীয় অবদান রাখায় সম্মাননা স্মারক অর্জন করেছেন ইউসিসিএলি:’র সদস্য এবং ৮নং শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ হাসান চৌধুরী।

সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বোয়ালখালী উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বিআরডিবি) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি চট্টগ্রাম- ৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. এরশাদ উল্লাহ’র হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন মুহাম্মদ হাসান চৌধুরী।

শ্রীপুর চৌধুরী পাড়া কৃষি সমবায় সমিতি প্রথম শ্রেষ্ঠ সমিতি হিসেবে নির্বাচিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ফারুক।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ইউসিসিএ লি:’র চেয়ারম্যান মো. নুরুন্নবী চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফ্ফর হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হক চেয়ারম্যানসহ অন্যান্যরা।

এসময় উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগ :