বাংলাদেশ, শনিবার, ৪ জুলাই ২০২৬ ইং ,

শিরোনাম

শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের বার্ষিক সাধারণ সভা আগামীকাল


প্রকাশের সময় :3 July, 2026 12:02 : AM

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়াস্থ ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের ৪র্থ বার্ষিক সাধারণ সভা আগামীকাল শুক্রবার ( ৩ জুলাই) সকাল ১১টায় ঠাকুরবাড়ীস্থ পারিজাত ভবনের পারিজাত মঞ্চে অনুষ্ঠিত হবে।

সভার আলোচ্যসূচীর মধ্যে রয়েছে-শোক প্রস্তাব গ্রহণ, সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন পেশ ও অনুমোদন, হিসাব-নিকাশ পর্যালোচনা, নিরীক্ষা রিপোর্ট পেশ ও অনুমোদন, খসড়া বাজেট পেশ ও অনুমোদন এবং বিবিধ আলোচনা।

অনুষ্ঠিতব্য সাধারণ সভায় পরিচালনা পরিষদের সকল কর্মকর্তা-সদস্যবৃন্দ, সাধারণ সদস্যবৃন্দ, শুভানুধ্যায়ী ও সকল ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের সভাপতি কিরণ কুমার ভঞ্জ, সাধারণ সম্পাদক রাজেন্দ্র প্রসাদ চৌধুরী ও প্রচার-প্রকাশনা সম্পাদক রনজিত কুমার শীল বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

ট্যাগ :