বাবর মুনাফ :
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৯নং আমুচিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জয়নাল আবেদীন সিকদারের সমর্থনে ৭নং ওয়ার্ড সিকদার বাড়ির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ জুন) রাতে সিকদার বাড়ি আল ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা রফিক উদ্দিন রমজু।

সিকদার বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সিনিয়র সহ সভাপতি গোলাম মোস্তফা মেম্বারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমুচিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম মেম্বার।
সভায় উপস্থিত স্থানীয় এলাকাবাসী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শিক্ষা, সামাজিক সম্প্রীতি এবং মাদকমুক্ত সমাজ গঠনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন শিকদার মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি আধুনিক, সুশাসিত ও জনবান্ধব মডেল আমুচিয়া ইউনিয়ন গঠনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, সমাজের সার্বিক উন্নয়ন ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এলাকাবাসীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সুখে- দু:খে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। সকল শ্রেণি-পেশার মানুষের পরামর্শ ও সহযোগিতা নিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।

এ সময় উপস্থিত তরুণ- যুবকরা ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে জনকল্যাণমূলক কার্যক্রমে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
সভায় স্থানীয় উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গঠনমূলক বক্তব্য দেন মসজিদ পরিচালনা কমিটির সহ সভাপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম, সমাজসেবক আবদুল মান্নান, সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম শাহেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুহাম্মদ জাফর, মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মো. ফারুক, ব্যাংকার আনিসুল ইসলাম সুজন, জামশেদুল ইসলাম রিপন, সাজ্জাদ হোসেন, মো. টিটু, বিএনপি নেতা সফিউল আলম মাঝি, নুরুজ্জামা, যুবদল নেতা ইমন উদ্দিন বাদশা, ইউনিয়ন যুবদল সভাপতি মুহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক সোলাইমান সিকদার, যুবদল নেতা মোরশেদ, গোলাম রহমান, খোকন, মাসুম, রুবেল, ছাত্রদল নেতা আকিব, বাবুসহ অন্যান্যরা।






