বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ইং , ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ২:৪৭

শিরোনাম

৮নং শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাসান চৌধুরী


প্রকাশের সময় :১৩ মে, ২০২৬ ১১:৩০ : অপরাহ্ণ

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি :

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৮নং শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মো. হাসান চৌধুরী।

তিনি ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদে ওয়ারিশ। শ্রীপুর-খরণ্দ্বীপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের টানা তিনবারের নির্বাচিত সদস্য, বর্তমানে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব গ্রহণের পর থেকে নিরলসভাবে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

এলাকাবাসী জানান, তার উদ্যোগে এলাকার বহু গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হয়েছে— ভাঙা রাস্তাঘাট সংস্কার, নতুন রাস্তাঘাট নির্মাণ, খালপাড়ে ব্লক বসানো, ব্রিজ, কালভার্ট নির্মাণ ও মেরামত, স্কুল-মাদ্রাসার উন্নয়ন, মসজিদ, মন্দির ও বৌদ্ধ বিহারের সংস্কারসহ নানা জনকল্যাণমূলক কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং চলমান রয়েছে। উন্নয়নের অগ্রযাত্রায় এক নিষ্ঠাবান জনপ্রতিনিধি মো. হাসান চৌধুরী।

এলাকাবাসী আরও জানান, শুধু উন্নয়ন নয়, মানবিক দিক থেকেও তিনি অনন্য। মুসলিম, হিন্দু, বৌদ্ধসহ সকল ধর্মের মানুষের কাছে তিনি সমানভাবে শ্রদ্ধেয় ও প্রিয় একজন ব্যক্তি। তার নেতৃত্বে এলাকায় সম্প্রীতি, শান্তি ও উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত গড়ে উঠেছে। জনগণের সেবা ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে তিনি যে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আমরা এই উন্নয়ন কার্যক্রমকে সমর্থন করি এবং এমন একজন জনপ্রতিনিধির পাশে থাকি, যিনি মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন।

হাসান চৌধুরী বলেন, মানুষের জন্য কিছু করতে পারাটাই হচ্ছে আসল কাজ। সেই ইচ্ছা শক্তি থেকেই মানুষের পাশে থাকা। এলাকার উন্নয়নমূলক কাজের ধারা অব্যহত রাখতে চাই। দলমতের উর্ধ্বে সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর আগামী সমাজ বিনির্মাণে কাজ করে যাবো। জনগণের পাশে থেকে কাজ করার সুযোগ পেলে শ্রীপুর-খরণ্দ্বীপ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য ইউনিয়নবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করি।

ট্যাগ :