বাংলাদেশ, সোমবার, ৪ মে ২০২৬ ইং , ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১০:১৩

চট্টগ্রামে শাহ সুফি আমানত খান (রহ.)-এর বার্ষিক ওরশ উপলক্ষে খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়ার প্রস্তুতি সভা সম্পন্ন


প্রকাশের সময় :৪ মে, ২০২৬ ৬:৩৬ : অপরাহ্ণ

নিউজ ডেস্ক :

১৮ মে, সোমবার আধ্যাত্মিক সাধক কুতুবুল আকতাব, হজরত শাহ সুফি আমানত খান (রহ.)-এর বার্ষিক ওরশ শরীফ। এই মহান সাধকের ওরশ উপলক্ষকে কেন্দ্র করে খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরিফ ও ফাউন্ডেশনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন এবং সভাপতিত্ব করেন আওলাদে বাবাজান কেবলা, খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরিফের সাজ্জাদানসীন শাহজাদা সৈয়দ মো. হাবিব উল্লাহ খান মারুফ শাহ আল-আমানতী।

সভায় বাবাজান কেবলা (রহ.)-এর বার্ষিক ওরশ শরীফ শরিয়ত সম্মত ভাবে যথাযথ মর্যাদা ও শৃঙ্খলার সাথে সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। ওরশ উপলক্ষে মিলাদ মাহফিল, তবারক বিতরণসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সভায় উপস্থিত থেকে মতামত প্রদান করেন সংগঠন ও ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন: মো. শেখ সাইমন, শামসুল আলম, আতাউল গনি রকি, সিফাত মোজাম্মেল, অনি সহ আরো অনেকেই।

ট্যাগ :