বাংলাদেশ, বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬ ইং , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ৭:৩৯

শিরোনাম

বোয়ালখালীতে সাংবাদিকদের সঙ্গে ইসলামী ফ্রন্ট প্রার্থীর মতবিনিময়


প্রকাশের সময় :১০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৫৩ : অপরাহ্ণ

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রামের বোয়ালখালীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী (মোমবাতি প্রতীক) সৈয়দ মুহাম্মদ হাসান আযহারী।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) উপজেলা সদরের বোয়ালখালী প্রেস ক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সৈয়দ মুহাম্মদ হাসান আযহারী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচনকে ঘিরে যাতে কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয় সে বিষয়ে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। পাশাপাশি তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ থেকে সুষ্ঠুভাবে নির্বাচনী দায়িত্ব পালনের অনুরোধ জানান।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের নির্বাচন সমন্বয়ক স ম এনামুল হক, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছের, সাংবাদিক আবুল ফজল বাবুল, রাজু দে, পূজন সেন, দেবাশীষ বড়ুয়া রাজু, কাজী শাহী এমরান কাদেরী, আলমগীর চৌধুরী রানা, রবিউল হোসেন, হোসাইন মাহমুদ, বাবর মুনাফ, শাহাদাত হোসাইন জুনাঈদী, আবু নাঈম এবং যুবসেনা নেতা রিফাতসহ অন্যান্যরা।

ট্যাগ :