বাংলাদেশ, বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬ ইং , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ৭:৩৯

শিরোনাম

নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করতে বোয়ালখালীতে যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া


প্রকাশের সময় :১০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৪৮ : অপরাহ্ণ

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রামের বোয়ালখালীতে যৌথবাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা প্রশাসন, দায়িত্বরত ম্যাজিস্ট্রেট সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার বাহিনীর সমন্বয়ে এ নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ থেকে মহড়াটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও কেন্দ্র পরিদর্শন করেন।

এসময় বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মেহেদী হাসান ফারুক, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর রাসেল প্রধান, পদাতিক ৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর সাকিব ইশরাক অপূর্ব,  বোয়ালখালী থানা পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

মেহেদী হাসান ফারুক বলেন, নির্বাচনকে অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে। নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম, সহিংসতা বা বিশৃঙ্খলা করা যাবে না।

ট্যাগ :