এরশাদ হেসেন :
গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি (পশ্চিম) থানার আওতাধীন ২২ নং এনায়েত বাজার ওয়ার্ড শাখার নন্দনকানন ইউনিটের ২০২৬–২০২৮ মেয়াদের জন্য ৩৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোহাম্মদ সেলিম উদ্দিনকে সভাপতি এবং নিজাম উদ্দিনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান, সহ-সভাপতি এম এ মনসুর, মোহাম্মদ শাফায়েত হোসেন মুন্না, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ রাকিব আহাম্মদ চৌধুরী ও মোহাম্মদ তছলিম।
কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ তৈয়ব, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিউল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিক, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন এবং সহ-অর্থ সম্পাদক হিসেবে মোহাম্মদ রুবেল দায়িত্ব পেয়েছেন।
এছাড়া সম্পাদকীয় অন্যান্য পদে রয়েছেন— দাওয়াতুল খাইর সম্পাদক মাওলানা মোঃ সাদ্দাম হোসেন, সহ-দাওয়াতুল খাইর সম্পাদক হাফেজ মোহাম্মদ সেলিম উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন, সহ-আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাহেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াহিদুল আলম কাদের, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সালমান রশিদ অভি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন এবং সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ কাউসার।
অন্যান্য পদের মধ্যে দপ্তর সম্পাদক হিসেবে মোহাম্মদ পারভেজ আহমদ, সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, সমাজসেবা সম্পাদক মোহাম্মদ সাইমন, শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাহেদ মিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম জাহেদ এবং মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে মোহাম্মদ পারভেজ মনোনীত হয়েছেন।
কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন— মোহাম্মদ নাঈমুল হক, মোহাম্মদ কাইমুর রহমান, মোহাম্মদ রাজিব, সাইদুল হক, মোহাম্মদ ওমর, মোহাম্মদ ইয়াকুব বাদশাহ ও মোঃ সাজ্জাদ হোসেন।
এদিকে নবগঠিত এই কমিটির সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ সকল নেতৃবৃন্দকে বিভিন্ন মহল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। নবনির্বাচিত নেতৃবৃন্দ ঐক্য, নিষ্ঠা ও ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।






