বাংলাদেশ, রোববার, ৮ নভেম্বর ২০২৬ ইং ,

শিরোনাম

বোয়ালখালীতে বেঙ্গুরা ফ্র্যাঞ্চাইজি ফুটসাল টুর্নামেন্টের প্রথম আসর সম্পন্ন


প্রকাশের সময় :7 November, 2026 12:05 : PM

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে বেঙ্গুরা ফ্র্যাঞ্চাইজি ফুটসাল টুর্নামেন্ট-২০২৬ এর প্রথম আসর।

শুক্রবার (৬ নভেম্বর) দিনব্যাপী উপজেলার শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংগঠন বেঙ্গুরা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে ক্রীড়ামোদী দর্শকদের উপস্থিতিতে মোট ছয়টি দল অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় সাব্বিরের দল বেঙ্গুরা স্ট্রাইকার্স ইউনাইটেড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে বাহাদুরের দল রানার্সআপ হয়।

খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বেঙ্গুরা গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে গ্রামবাসীর আন্তরিক সহযোগিতা ও অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার, তরুণদের ক্রীড়ামুখী করা এবং সামাজিক সম্প্রীতি জোরদারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ :