বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ইং ,

শিরোনাম

বোয়ালখালীতে ৬ হাজার ৫০০ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন


প্রকাশের সময় :28 October, 2026 1:25 : AM

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি :

এক দিনে লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য এ প্রতিপাদ্যকে ধারণ করে সরকারের অগ্রাধিকার কর্মসূচী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম জেলায় এক লাখ বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ৬ হাজার ৫০০টি গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে বোয়ালখালী উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উদ্যোগে জেলাব্যাপী এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

বোয়ালখালীতে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতিমা, দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো. শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইছহাক চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ নুরুন্নবী চৌধুরী, জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন ও পৌর বিএনপির সাবেক সভাপতি শহীদুল্লাহ চৌধুরী।

এ ছাড়া উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক বলেন,চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ১৬টি উপজেলায় একদিনে এক লাখ গাছের চারা রোপণের কর্মসূচি নেওয়া হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

ট্যাগ :