বাংলাদেশ, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ইং ,

শিরোনাম

বোয়ালখালীতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


প্রকাশের সময় :2 October, 2026 11:35 : PM

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি :

শিক্ষা, দক্ষতা ও নৈতিকতার সুপ্ত প্রতিভা বিকাশ, মানবিক, যোগ্য ও দক্ষ মানবসম্পদ গড়ার প্রয়াসে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ১৩তম গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা এবং ৪র্থ গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী কারিগরি মেধা বৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকালে পূর্ণ চন্দ্র সেন সারোয়াতলী উচ্চ বিদ্যালয়, গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, চরণদ্বীপ ইউ.সি. উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের আয়োজনে ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের (ডিরি) সার্বিক সহযোগিতায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আয়োজন করা হয় প্রাথমিক চিকিৎসা ক্যাম্প। আগত শিক্ষার্থী ও অভিভাবকদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরি সংসদের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্রের আহ্বায়ক মো. জসিম উদ্দিন, কেন্দ্র প্রধান পূর্ণ চন্দ্র সেন সারোয়াতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম, পরীক্ষা কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক মো. আহমদুল্লাহ, সদস্য সচিব মো. ওবায়দুল হক, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী বোয়ালখালী উপজেলা কমিটির সভাপতি আব্দুস সালাম সওদাগর।

আরো উপস্থিত ছিলেন কালাইয়ারহাট শাখার সাধারণ সম্পাদক এম সোলায়মান, দপ্তর সম্পাদক মো. মজিবুল হক, আব্দুল মান্নান মিয়া, গোলাম মুহাম্মদ মিজান, মো. বাবুল হোসেন, আকিব হোসেন, রবিউল হোসেন, ওয়াহিদ উল্লাহ, ঝুমুর দাশ, ফরিদ মেম্বার, কামাল মেম্বার, মাহবুব মেম্বার, হাসান সাগর, সাইফুল ইসলাম, আবু তৈয়ব, মো. লোকমানসহ বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ।

এ বছর বোয়ালখালীতে বিভিন্ন বিদ্যালয়, ইবতেদায়ী ও দাখিল মাদ্রাসার ৪র্থ, ৫ম, ৭ম ও ৮ম এবং এবং কারিগরি বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির মোট ১৩শত শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এছাড়া ঢাকা, সিলেট, খুলনা, বরিশালসহ সারাদেশে শিক্ষার্থীরা অনলাইন প্লাটফর্মের মাধ্যমে এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

ট্যাগ :