বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ইং ,

শিরোনাম

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বোয়ালখালী বিএনপির সমাবেশ ও মিছিল


প্রকাশের সময় :27 September, 2026 11:47 : PM

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি :

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদের মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. শওকত আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান।

দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর ও সহ সাধারণ সম্পাদক হাজী আবু আকতারের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইছহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. নুরুন্নবী চৌধুরী, জেলা বিএনপির সদস্য এসএম জাভেদ মেহেদী হাসান সুজন, সদস্য শাহিনুর হিরু এবং পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে ফ্যাসিস্ট ও মৌলবাদী অপশক্তি নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সেই ষড়যন্ত্র দেশের মানুষ সফল হতে দেবে না। বিএনপির নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। এদেশের মাটিতে স্বৈরাচার শেখ হাসিনা আর ফিরে আসবেনা। যারা দেশ নিয়ে ষড়যন্ত্র করে তাদেরকে কঠোর হস্তে দমন করার ঘোষণা দেওয়া হয়।

বক্তারা আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান।

কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা সরোয়ার আলমগীর, আলহাজ্ব মো. জাকির হোসেন, মোসলেম মিয়া, শফিকুল ইসলাম শাহীন, রহমত আলী, মো. বেলাল, মনসুর আহমেদ, বোয়ালখালী পৌরসভা বিএনপি নেতা জানে আলম, মো. লোকমান, মো. কামাল উদ্দিন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন পূর্ব গোমদন্ডীর মো. ইসমাইল, বশির আহমদ, সায়েম উদ্দিন টিটু, জাফর ইকবাল, আশিক, মহসিন খোকন, মো. লোকমান, কফিল উদ্দিন চৌধুরী, জিকু, আজিজ উল হাকিম সম্রাট, মো. খোরশেদ।

পশ্চিম গোমদন্ডীর এম এ কামাল উদ্দিন, মোজাম্মেল হক, নুরুল আবছার, মোহাম্মদ বখতিয়ার, জামাল উদ্দিন, আমিনুল ইসলাম লাভু, মো. সাকিবুল হোসেন, মহিউদ্দিন, সাইফু, হারুন মিয়া, মিজান, জামসেদ জিসান।

শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের আজাদ খান, মো. দৌলত মিয়া, শহীদুল ইসলাম, জানে আলম নান্নু, মো. জাবেদ, মনিরুল ইসলাম আজাদ, মাহবুবুল আলম কাজল।

কধুরখীল ইউনিয়নের এম এন করিম, আবদুল খালেদ, হায়দার হিরু, কামাল উদ্দিন, রিমি, সরোয়ার, ইরফান, জসিম উদ্দিন মাস্টার, মো. রিটু।

আমুচিয়া ইউনিয়নের ইঞ্জিনিয়ার মো. ইকবাল, জয়নাল আবেদীন সিকদার, আবু ছিদ্দিক, রোকন উদ্দিন।

সারোয়াতলী ইউনিয়নের মো. ইউনুচ চৌধুরী, আব্দুল আলম নিরব, আতিকুল্লাহ অনু, নজরুল ইসলাম তুহিন, জাহেদুল আলম চৌধুরী রাশেদ, ইস্কান্দর, নাছির উদ্দীন, নুরুল আবছার, তাহসিন, নাভিদ সোহেল, তৌহিদ চৌধুরী।

পোপাদিয়া ইউনিয়নের এস এম সেলিম, মন্নান মেম্বার, ইকবাল হোসেন, আবদুল ছবুর, মো. জসিম উদ্দিন, আবদুল মান্নান, মো. সুজন।

আহলা করলডেঙ্গা ইউনিয়নের মো. শাহ আলম, আবুল বশর চৌধুরী, কামাল হাসান রকি, মো. ফরহাদ।

শাকপুরা ইউনিয়নের আবদুল আউয়াল মঞ্জু, হাজী পেয়ার মোহাম্মদ, মতিউর রহমান রাসেল, মো. সিরাজুল ইসলাম, আহমেদ শরীফ, মো. জাহেদ।

চরখিজিরপুরের জসিম উদ্দিন নিরব, ফারুক সুজন, নাছির উদ্দিন, মো. ইকবাল হোসেনসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মৎস্যজীবি দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।

এর আগে বোয়ালখালীর বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে অংশ নেন।

ট্যাগ :