বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি :
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বোয়ালখালী উপজেলা ও পৌরসভা যুবদল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় যুবদলের ঘোষণা অনুযায়ী বোয়ালখালী পৌর সদরে অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়।
এতে দক্ষিণ জেলা, উপজেলা ও পৌরসভা যুবদলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিলটি বোয়ালখালী পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশে কোনো ধরনের নাশকতা, সন্ত্রাস বা জনজীবনে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা হলে তা প্রতিহত করতে যুবদল মাঠে রয়েছেন। একই সঙ্গে দেশের শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।






