বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালীতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইয়াছিন তালুকদার।
উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও খাদ্য নিরাপত্তা পরিদর্শক মনোয়ারা বেগম মনির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সালমা ইসলাম।
অনুষ্ঠানে খাদ্য কিভাবে অনিরাপদ হয় ও তা থেকে বেচে থাকার উপায় এবং নিরাপদ খাদ্য আইন-২০১৩ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া সবাইকে খাবার রান্না ও গ্রহণ করার আগে যথাযথভাবে পরিষ্কার করার উপর গুরুত্ব আরোপ করেন।
এসময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।






