বাংলাদেশ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ইং ,

শিরোনাম

বোয়ালখালীতে আঞ্জুমানে আশেকানে গায়েবি ধন ও গাউসিয়া কমিটি মীরপাড়ার জশনে জুলুস উদযাপন


প্রকাশের সময় :23 August, 2026 6:09 : PM

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:

বোয়ালখালীতে আঞ্জুমানে আশেকানে হযরত গায়েবী ধন মাইজভাণ্ডারীয়া খেদমত কমিটি ও যুব পরিষদ মীরপাড়া জলিল ভান্ডার শাখা, জলিল ভান্ডার গাউছিয়া কমিটি, মীরপাড়া শাহ্ জলিল যুব একতা সংঘের যৌথ ব্যবস্থাপনায় জশনে জুলুসে ঈদ- এ- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হয়েছে।

শুক্রবার (২১ আগষ্ট) বাদ জুমা জশনে জুলুসে ঈদ- এ- মিলাদুন্নবী (সা:) উদযাপন করা হয়।

এতে ছদারত করেন আওলাদে রাসূল (সা:) ও আওলাদে গাউছুল আযম মাইজভান্ডারী, পীরে তরিকত আলহাজ্ব শাহ্সুফি সৈয়দ ইরফানুর রহমান মিজান আল্ হাসানী, ওয়াল হোসাইনী, আল্ মাইজভাণ্ডারী।

উদ্বোধক ছিলেন সমাজসেবক ও রাজনীতিবিদ হাজী মো. আবু আকতার।

বিশেষ অতিথি ছিলেন যুবদল নেতা ইলিয়াছ চৌধুরী।

জুলুসটি বোয়ালখালীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষে দেশ- জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এতে আরও উপস্থিত ছিলনে আঞ্জুমানে আশেকানে হযরত গায়েবী ধন মাইজভান্ডারীয়া কেদ্রীয় পরিষদের মহাসচিব সৈয়দ আশরাফুল আলম মাইজভান্ডারী, এয়ার মোহাম্মদ মাইজভাণ্ডারী, হাফেজ মাওলানা নুরুল আবছার মাইজভাণ্ডারী, মীরপাড় এলাকার সর্বস্থরের সুন্নী জনতা, আঞ্জুমানে আশেকানে হযরত গায়েবী ধন মাইজভান্ডারীয়া খেদমত কমিটি ও যুব পরিষদের বাকলিয়া থানা শাখা, মোহরা শাখা, হালিশহর শাখা, শিলক শাখা, অদুরপাড়া হাজীপাড়া শাখা, কধুরখীল শাখা, ইমাম নগর শাখা, আকুবদন্ডী শাখা, আহলা সাধার পাড়া গাজী পাড়া শাখা, উত্তর কড়লডেঙ্গা শাখা, তালুকদার পাড়া শাখা, রতনপুর শাখা, মুফতি পাড়া শাখা, গোমদন্ডী পৌরসদর শাখা ও চৌধুরী পাড়া শাখাসহ বিভিন্ন শাখা কমিটির সদস্যরা।

ট্যাগ :