বাংলাদেশ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ইং ,

শিরোনাম

বোয়ালখালীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল


প্রকাশের সময় :16 August, 2026 2:57 : PM

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগষ্ট) বাদ আছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), অঙ্গ ও সহযোগী সংগঠন বোয়ালখালী উপজেলা ও পৌরসভার উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান, জেলা বিএনপি সদস্য মো. শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর, নুরুল করিম নুরু, জাকির হোসেন, আবুল হাশেম, উপজেলা ক্রীড়া সংস্থা সদস্য সচিব হাজী আবু আকতার, মো. লোকমান, জয়নাল আবেদীন শিকদারসহ বিভিন্ন শাখা বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. আব্দুল কাদের।

ট্যাগ :