বাংলাদেশ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং ,

শিরোনাম

চট্টগ্রামের বোয়ালখালীতে মাতৃদুগ্ধ সপ্তাহ সম্পন্ন


প্রকাশের সময় :7 August, 2026 2:29 : PM

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে সপ্তাহব্যাপী বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক মামুন।

সহকারি সার্জন ডা. নাবিলা আক্তারের সঞ্চালনায় শিশু স্বাস্থ্য ও মাতৃদুগ্ধের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. ফারহানা নূর শান্তা, জুনিয়র কনসালটেন্ট (অর্থো: সার্জারী) ডা. স্বরুপানন্দ চক্রবর্তী, ডা. রাজশ্রী চৌধুরী, ডা. তোফায়েল আহমেদ, সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু, শিক্ষার্থী অরণ্য দাশ ও ওয়াসিমা নূর।

এ সময় চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, বিভিন্ন কর্মকর্তা, কর্মচারি ও স্বাস্থ্যকর্মীরা।

ট্যাগ :