বাংলাদেশ, রোববার, ২ আগস্ট ২০২৬ ইং ,

শিরোনাম

বোয়ালখালীর আমুচিয়া ৪নং ওয়ার্ডে ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময়


প্রকাশের সময় :1 August, 2026 3:33 : PM

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে আসন্ন ৯নং আমুচিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নিবার্চনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, সমাজসেবক ইঞ্জিনিয়ার মো. ইকবালের সমর্থনে ৪নং ওয়ার্ড এবং ৮নং ওয়ার্ড (আংশিক) সর্বস্তরের জনসাধারণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ধোরলা বর্ণালী সংসদের উদ্যোগে অরুপ চ্যাটার্জীর বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।

তপন ব্যানার্জির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক আবুল মনছুর চৌধুরী। প্রধান আলোচক ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো. ইকবাল।

সুমন দত্তের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আমুচিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আবু সিদ্দিক, ধোরলা বর্ণালী সংসদের সাবেক সভাপতি সুপন চ্যাটার্জি, সাবেক সাধারণ সম্পাদক শংকর চৌধুরী, বর্তমান সভাপতি সৌভেন ভট্টাচার্য, দুলাল দে, সমাজসেবক মো. হারুন, বিএনপি নেতা রফিক আহমেদ ও মহরম আলী মেম্বার।

আমুচিয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে এলাকাবাসীর সমর্থন ও সকলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল বলেন, একটি সুখী, সুন্দর দেশ ও সমাজ বিনির্মাণে সর্বপ্রথম ইউনিয়ন পর্যায়ে উন্নয়ন প্রয়োজন। সমাজের উন্নয়নের চাকা সচল রাখতে ও সুখে-দুখে মানুষের পাশে দাঁড়াতে চাই।

তিনি আরো বলেন, দারিদ্র্যমুক্ত এবং সু- শিক্ষাবান্ধব বৈষম্যহীন আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার নিমিত্তে আমি আগামী আমুচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছি। এজন্য আমি আমার ইউনিয়নের ভাই, বন্ধু ও মা-বোন সহ সকলের নিকট দোয়া ও সমর্থন কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শওকত, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রোকন উদ্দিন, যুবদল নেতা ফারুক, বাবলা সর্দার, লোকমান, আমুচিয়া ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মো. নজরুল ইসলাম, শ্রমিক দল সভাপতি মো. রুবেল, সাবেক ছাত্রনেতা মো. আবু তৈয়ব, স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ, ইরফান, ফয়সাল, বোরহান, ছাত্রনেতা ইফতি, রাতুল, আবু ছালেহ আকিব, মোহাম্মদ জিসান উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

ট্যাগ :