বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে আসন্ন ৯নং আমুচিয়া ইউনিয়ন পরিষদ নিবার্চনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, সমাজসেবক ইঞ্জিনিয়ার মো. ইকবালের সমর্থনে ৮নং ওয়ার্ড সর্বস্তরের জনসাধারণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) রাতে ধোরলা কিশোর লাইব্রেরী একতা সংঘের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রাক্তন শিক্ষক বাবু মুকুল চৌধুরী সভাপতিত্বে ও শিক্ষক দীপক চক্রবর্তীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক আবুল মনছুর চৌধুরী, প্রধান আলোচক ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো. ইকবাল।
বিশেষ অতিথি ছিলেন আমুচিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আবু সিদ্দিক, অজিত বিশ্বাস, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুসলিম উদ্দীন চৌধুরী, ৩নং ওয়ার্ড সদস্য আবু জাফর তালুকদার, ৫নং ওয়ার্ড সদস্য পংকজ চন্দ, ৪, ৫, ও ৬নং ওয়ার্ড মহিলা সদস্য কুমকুম দে, ধোরলা কিশোর লাইব্রেরির সভাপতি প্রদীপ কুমার চৌধুরী, সাবেক সভাপতি প্রনজিৎ কুমার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দীপক চক্রবর্তী, শিক্ষক সুমন কুমার দাশ, সাবেক ওয়ার্ড সদস্য মহররম আলী, মাহবুবুল আলম।

চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল বলেন, দীর্ঘদিন ধরে আমুচিয়া ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে মিশে তাদের সমস্যা ও সম্ভাবনা খুব কাছ থেকে দেখেছি। গ্রামের কাঁচা রাস্তা পাকা করা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করবো। জনগণের প্রত্যাশা পূরণে একটি দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলার প্রত্যয় নিয়েই নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। আমি নির্বাচিত হলে প্রতিশ্রুতিগুলো শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকবে না, বাস্তবায়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করাই হবে আমার মূল লক্ষ্য।
এসময় উপস্থিত ছিলেন কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শওকত, বিএনপি নেতা রফিক আহমেদ, মো. নাজিম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. রোকন উদ্দীন, মো. শফি, আমুচিয়া ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মো. নজরুল ইসলাম, প্রবাসী সাবেক ছাত্রনেতা মো. আবু তৈয়ব, ছাত্রনেতা আবু ছালেহ্ আকিব, মোহাম্মদ জিসান উদ্দীন, মো. সাহেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।






