বাংলাদেশ, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ইং ,

শিরোনাম

বোয়ালখালীতে বানভাসি পরিবারের মাঝে কানুনগোপাড়া কলেজ প্রাক্তন রোভার স্কাউট এসোসিয়েশনের ত্রাণ বিতরণ


প্রকাশের সময় :17 July, 2026 8:33 : PM

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে বানভাসি অসহায় পরিবারের মাঝে কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ প্রাক্তন রোভার স্কাউট এসোসিয়েশনের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার আমুচিয়া ইউনিয়নের কালাইয়ারহাট সর্দারপাড়া, ধোরলা, গাজীর পাড়া ও সারোয়াতলী এলাকায় বানভাসি অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণের উদ্বোধন করেন এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার ও উপদেষ্টা, বিশিষ্ট সাংবাদিক নেতা মো. মুজাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক বাবর মুনাফ, এসোসিয়েশনের নির্বাচন কমিশনার মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক নয়ন দাশ, অর্থ সম্পাদক প্রণয় বড়ুয়া, রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত পাভেল মহাজন, দিগন্ত নাগ, পার্থ সারথী সিংহ, সিয়াম আহমেদ রায়হান, গার্লস ইন স্কাউটার তিশা সর্দার, শরমিন আক্তার রিপা ও ধ্রুব ধর তন্ময়।

ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে মুজাহিদুল ইসলাম বলেন, বাংলাদেশ স্কাউট কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের প্রাক্তন রোভার স্কাউট এসোসিয়েশন দেশের ক্রান্তিলগ্নে ও দুর্যোগ মুহূর্তে এগিয়ে এসে সাধারণ অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামীতেও বানভাসি ও অসহায় মানুষের কল্যাণে এই এসোসিয়েশন নেতৃবৃন্দ কাজ করে যাবেন। তিনি সরকারের পাশাপাশি বেসরকারিভাবে সকল বিত্তশালীদের এ অসহায় বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানান।

ট্যাগ :