বাংলাদেশ, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ইং ,

বোয়ালখালীর আমুচিয়ায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ


প্রকাশের সময় :12 July, 2026 9:51 : PM

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি :

টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পানিবন্দি হয়ে পড়া পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন আমুচিয়ার মরহুম হাজী বজল করিম চৌধুরীর সুযোগ্য সন্তান, লন্ডন প্রবাসী সমাজসেবক নাছির উদ্দিন চৌধুরী।

১২ জুলাই (রোববার) বিকেলে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধোরলা হাজী বজল করিম চৌধুরীর নিজ বাড়িতে রাজনীতিবিদ আবুল মনছুর চৌধুরীর তত্বাবধানে বিভিন্ন এলাকার প্রায় ৪৫০ পরিবারকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

এসব মানবিক কার্যক্রমে স্থানীয় যুবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় আবুল মনছুর চৌধুরী বলেন, প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। এখনও অনেক পরিবার পানিবন্দি অবস্থায় দুর্বিষহ জীবনযাপন করছে। তাদের কষ্ট কিছুটা লাঘব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি সমাজের বিত্তবান ও সামর্থবান ব্যক্তিদের পানিবন্দি মানুষের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।

মানবিক সহায়তা প্রদানকালে আরও উপস্থিত ছিলেন শেভরণ বোয়ালখালীর পরিচালক মো. নূরুল আজিম, নাছিমা আজিম, রোকেয়া আক্তার, নাছিমা আক্তার, গাজী মোস্তফাসহ অন্যান্যরা।

ট্যাগ :