স্টাফ রিপোর্টার :
চট্টগ্রামের কোরবানীগঞ্জে বলুয়ার দিঘীর পশ্চিম পাড় এলাকায় শাহ আব্দুল ছমদ আমানত পর্ষদ ওয়াকফ এস্টেটকে ঘিরে অবৈধ দখলচেষ্টা, ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার অফিসিয়াল মোতোয়াল্লী মো. আরশে আজিম আরিফের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ওয়াকফ এস্টেটের সম্পত্তি রক্ষা, অবৈধ দখলচেষ্টা প্রতিরোধ এবং আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা দাবি করেন, ওয়াকফ এস্টেটের সম্পদ জনকল্যাণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত। তারা অভিযোগ করেন, এস্টেটকে ঘিরে অপপ্রচার ও অবৈধ দখলচেষ্টার বিরুদ্ধে আইনগতভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।

অফিসিয়াল মোতোয়াল্লী মো. আরশে আজিম আরিফ বলেন, “আইন মেনে ওয়াকফ এস্টেটের সম্পত্তি সংরক্ষণ, জনকল্যাণমূলক কার্যক্রম পুনরুজ্জীবিত এবং এস্টেটের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব আইনসম্মত পদক্ষেপ গ্রহণ করা হবে।”






