বাংলাদেশ, সোমবার, ৮ জুন ২০২৬ ইং , ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৩:২৭

শিরোনাম

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আটক


প্রকাশের সময় :৮ জুন, ২০২৬ ১:০৭ : পূর্বাহ্ণ

সীতাকুণ্ড প্রতিনিধি :

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার পুলিশের অভিযানে রমজান আলী রুবেল খান নামের এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

৭ জুন রবিবার সন্ধ্যা ৭টার দিকে সীতাকুণ্ড থানার পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে রমজান আলী রুবেল খান নামক সীতাকুন্ড থানার নিষিদ্ধ এই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে।পাহাড়তলি থানার অলংকার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানা গেছে।

গ্রেফতারকৃত নেতা স্থানীয় সীতাকুন্ড থানার কদম রসুল এলাকার কেশবপুর গ্রামের জহুরুল আলম মেম্বার এর পুত্র । তিনি সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত থাকার বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে জানা গেছে। সে নগরের পাহাড়তলী থানার মামলা নং ০৯, ২৩ নভেম্বর ২০২৬ ‘ র এজাহার নামীয় ১৪৮ নং আসামী।

ট্যাগ :