বাংলাদেশ, সোমবার, ৮ জুন ২০২৬ ইং , ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১২:৪০

শিরোনাম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে দোয়া মাহফিল সম্পন্ন


প্রকাশের সময় :৭ জুন, ২০২৬ ৪:১৪ : অপরাহ্ণ

নিউজ ডেস্ক :

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষেচট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বনির্ভর বাংলাদেশের রূপকার ও মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মর্তুজা খাঁনের সার্বিক উদ্যোগে ও ব্যবস্থাপনায় এই কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠান সঞ্চালন করেন জনাব মোঃ আব্দুল মান্নান, সদস্য চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল।

উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনচট্টগ্রাম-৯ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আবু সুফিয়ান (এমপি)। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আলী মুর্তজা খান, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চট্টগ্রাম
মহানগর স্বেচ্ছাসেবক দল। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হারুন জামান যুগ্ন আহবায়ক, ইয়াসিন চৌধুরীর লিটন, যুগ্ন আহবায়ক চট্টগ্রাম মহানগর বিএনপি, আহমদ আলম
রাসেল, যুগ্ন আহবায়ক, আনোয়ার হোসেন লিপু সদস্য চট্টগ্রাম মহানগর বিএনপি, চট্টগ্রাম মহানগর বিএনপি, এইচ এম রাশেদ খান, সাবেক সভাপতি চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল। মাইন উদ্দিন রাশেদ যুগ্ম আহবায়ক চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল। জনাব হারুনুর রশিদ সাবেক সহ সভাপতি চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল।

ট্যাগ :