বাংলাদেশ, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ইং , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ১১:১০

শিরোনাম

মাদক, চুরি ও কিশোরগ্যাং প্রতিরোধে দেওয়ান বাজার সি ইউনিট বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় :১৮ মে, ২০২৬ ৭:০৫ : অপরাহ্ণ

নিউজ ডেস্ক :

চট্টগ্রাম নগরীর ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ডের অন্তর্গত ‘সি’ ইউনিট বিএনপির উদ্যোগে মাদক, চুরি, কিশোরগ্যাংয়ের দৌরাত্ম্য ও সামাজিক অশান্তি প্রতিরোধে এক জরুরি আলোচনা ও মতবিনিময় সভা (উঠান বৈঠক) অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৭ মে ২০২৬ (রবিবার) সন্ধ্যা ৭টায় কোরবানীগঞ্জ বলুয়ার দীঘির পূর্বপাড় এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ডের অন্তর্গত ‘সি’ ইউনিট বিএনপির সভাপতি রেজাউল করিম মাসুদ-এর সভাপতিত্বে এবং রোম্মান হোসেন আলমগীর-এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির আহবায়ক ও কাউন্সিলর পদপ্রার্থী খন্দকার নুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে খন্দকার নুরুল ইসলাম বলেন, “সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। মাদক, চুরি কিংবা কিশোরগ্যাংয়ের সাথে জড়িত অপরাধী যেই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে অপরাধীদের আইনের হাতে সোপর্দ করা হবে; কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার অপারেশন ইনচার্জ জনাব মীর মোহাম্মদ সেলিম। তিনি তাঁর বক্তব্যে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “পুলিশের নিয়মিত অপারেশন চলাকালীন কোনো অপরাধী পার পাবে না। অপরাধ দমনে আমরা শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতিতে কাজ করছি।”

বিশেষ অতিথির বক্তব্যে বকশিরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ খালেদ মাহমুদ তন্ময় বলেন, “এলাকায় মাদকসেবী ও মাদক ব্যবসার সাথে কারা জড়িত, তাদের তালিকা নিয়ে আমরা কাজ করছি। খুব দ্রুত এই সিন্ডিকেট নির্মূল করা হবে।”

সভায় এলাকার মাদকের সমস্যা, এর প্রতিরোধ এবং স্থায়ী সমাধানের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন
সাব্বির আহম্মদ (সদস্য সচিব, ওয়ার্ড বিএনপি), শাখাওয়াত হোসেন পিয়েল (কোষাধ্যক্ষ, কোতোয়ালি থানা বিএনপি), হাসান আলী (সিনিয়র যুগ্ম আহবায়ক, ওয়ার্ড বিএনপি)।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ যথাক্রমে— মোহাম্মদ আলী, হাফেজ নুরুল আজিম, শওকত নেওয়াজ, মো. সাইফু, মো. বাহাদুর, তাজ মোহাম্মদ, এবং মো. মেহেদী হাসান মালু। আরও বক্তব্য রাখেন ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ এরশাদ আলী।

উক্ত মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যবসায়ী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অন্যান্য অথিতিদের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তফা আমান উল্লাহ, নুর আহম্মদ পিন্টু, মো. ইসহাক সওদাগর, মো. আলমগীর, মো. জোসেফ আলী মুন্না, মো. জসিম (ব্যবসায়ী), প্রদীপ বাবু, দীলু চৌধুরী, মোক্তার আহমেদ তন্ময়, মোস্তফা মালু, মো. বক্কর, মো. মিজান, উজ্জ্বল পাল, মো. হানিফ, মো. জনি এবং মো. জসিম, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. ইয়াসিন, সদস্য সচিব মো. সুমন এবং মো. পারভেজ, সি ইউনিট বিএনপির যুগ্ন আহবায়ক মো. আমীর, মোক্তার আলী, মো. মনির, মো. ইয়াছিন, মুকবুল, মো. সাগর এবং মো. রবিউল ইসলাম, ওয়ার্ড কৃষক দলের আহবায়ক মো. হেলাল, সদস্য সচিব মো. সাইফুদ্দীন, মো. মামুন এবং মো. তুহিন, ওয়ার্ড শ্রমিক দলের নেতা টিপু সুলতান, মো. পাশা এবং মো. হারুন, ওয়ার্ড ছাত্রদল নেতা মো. আসিফ সহ আরো অনেকে।

সভায় বক্তারা দেওয়ান বাজার এলাকাকে অপরাধমুক্ত, নিরাপদ ও একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলতে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

ট্যাগ :