বাংলাদেশ, সোমবার, ১৮ মে ২০২৬ ইং , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ১১:১১

শিরোনাম

চট্টগ্রামে হযরত আমানত খান রহঃ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প সম্পন্ন


প্রকাশের সময় :১৮ মে, ২০২৬ ২:০২ : পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক :

মহান আল্লাহকে পেতে হলে ওলি আওলিয়াদের সংস্পর্শে আসতে হয়। ওলি আওলিয়াদের দেখানো পথে মহান আল্লাহ্ ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রাজি খুশি করার পথ খুঁজে পাওয়া যায়।

কুতুবুল আকতাব, শাহেনশাহে আদালত হযরত শাহ আমানত খান রহঃ এর ২৬০তম ওরশ শরিফ উপলক্ষে হযরত আমানত খান রহঃ ফাউন্ডেশন কর্তৃক সাজ্জাদানসীন শাহজাদা হাবিব উল্লাহ খান মারুফ শাহ এর নেতৃত্বে গরীব দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করার এই মহৎ কর্মসূচির জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

ধর্মের বিধিবিধান পালনের পাশাপাশি মানুষের সেবা করাই ধর্মের গুরুত্বপূর্ণ একটা অংশ। মানুষের সেবায় মহান আল্লাহ ও রাসুল সাল্লাল্লাহু আলাইহিসসালামকে রাজি খুশি করা যায়।
আজ ১৭ মে রোববার সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ৩ টা পর্যন্ত খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরিফ ও হযরত আমানত খান রহঃ ফাউন্ডেশনের উদ্যোগে আওলাদে বাবাজান কেবলা শাহজাদা সৈয়দ মোঃ হাবিব উল্লাহ খান মারুফ শাহ আল-আমানতীর তত্ত্বাবধানে ৫ জন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা মানবকল্যাণ, মানবসেবার জন্য “বিনামূল্যে চিকিৎসা সেবা”র মাধ্যমে অসহায় দুস্থ মুসাফিরদের মাঝে চিকিৎসা সেবা দেয়া উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান মেহমানের বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজচিন্তক আবুল হাশেম বক্কর। বিনামূল্যে চিকিৎসা সেবা উদ্বোধন ও মুনাজাত পরিচালনা করেন সাজ্জাদানসীন শাহজাদা এনায়েত উল্লাহ খান।

হযরত বাবাজান কেবলার শাহজাদা সৈয়দ হাবিব উল্লাহ খান মারুফ শাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সমাজচিন্তক আবুল হাশেম বক্কর, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোঃ আলমগীর হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ হারুন জামান, শাহজাদা মোঃ ফরিদ উদ্দিন খান।
সায়ের মাওলানা মোহাম্মদ মনিরুল কাদেরীর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা হাসান উল্লাহ্ খান, যুবদল নেতা মঈনুদ্দিন রাজীব, ফাউন্ডেশনের মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মশিউর রহমান খাদেম জনি, আখলাস উদ্দিন মেম্বারসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, পীর সাহেব, ওলামা মাশায়েখসহ আশেকান, ভক্তগণ উপস্থিত ছিলেন। এর মধ্যে প্রায় পাঁচ শতাধিক দুস্থ মানুষ বিনামূল্যে চিকিৎসা নেন এবং প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে প্রদান করা হয়। বছরের বিভিন্ন সময়ে আমানতীয়া বেলায়লতীয়া শরিফ ও হযরত আমানত খান রহঃ ফাউন্ডেশন এর উদ্যোগে মানবসেবামূলক কর্মসূচি পালন করা হয়।

এসময় ফ্রী চিকিৎসা সেবা প্রদান করেন গাইনি ও শিশু বিশেষজ্ঞ ডাঃ শাহীন আক্তার তালুকদার, ডায়াবেটিস, চর্ম ও যৌন রোগের চিকিৎসক ডাঃ রবিউল আহসান শাহিদী, মেডিসিন, শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ ফারহান হাসিন হায়দার, দন্তরোগ বিশেষজ্ঞ ডাঃ সোমা বিশ্বাস ও ডাঃ উম্মে ফাতেমা শেলী প্রমুখ।

ট্যাগ :