বাংলাদেশ, রোববার, ১৭ মে ২০২৬ ইং , ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ১২:০৯

শিরোনাম

৯নং আমুচিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন ক্লিন ইমেজের সাবেক ছাত্রনেতা জয়নাল আবেদীন সিকদার


প্রকাশের সময় :১৭ মে, ২০২৬ ১২:২২ : পূর্বাহ্ণ

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৯নং আমুচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) আগামী নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বোয়ালখালী উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক পদ প্রত্যাশী, আমুচিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক, ক্লিন ইমেজের সাবেক ছাত্রনেতা জয়নাল আবেদীন শিকদার।

তিনি আমুচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড ধোরলা গ্রামের শিকদার বাড়ির স্থায়ী বাসিন্দা। ২০০০ সালে কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ থেকে বিএ (ডিগ্রী) পাশ করেন।

চট্টগ্রাম-৮ সংসদীয় আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ’র আস্থাভাজন হিসেবে পরিচিত জয়নাল আবেদীন দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। স্থানীয় জনগণের উন্নয়ন, সেবা ও কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে তিনি এবার ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

জয়নাল আবেদীন শিকদার বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে এলাকার মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এজন্য আমুচিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের সমর্থন ও দোয়া কামনা করি।

তিনি আরও বলেন, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী একজন সক্রিয় রাজপথের কর্মী। ১৯৯৩ সাল থেকে ছাত্ররাজনীতির মাধ্যমে রাজনৈতিক পথচলা শুরু হয়। দীর্ঘ বছর ধরে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বেশ কয়েকটি মামলার আসামি হই। ছাত্র রাজনীতির সময়ে একবার গ্রেপ্তারও হই। আমুচিয়া ইউনিয়নবাসী সুযোগ দিলে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রাখতে চাই।

ট্যাগ :