
বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি :
আসন্ন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়নের ৮নং ওয়ার্ড দক্ষিণ সারোয়াতলী নাগ বাড়ি ইউনিটি এগ্রো ফার্ম নিয়ে এসেছে হালাল, স্বাস্থ্যবান, স্টেরয়েড, বয়লার ফিডমুক্ত উন্নতমানের ছোট বড় বিভিন্ন সাইজের দেশীয় গরু। এই ফার্মের গরুগুলো সাধারণত স্বাস্থ্যসম্মত ও প্রাকৃতিক পরিবেশে বড় করা হয়। কোরবানি ঈদের জন্য প্রস্তুতকৃত সম্পূর্ণ গ্রোথ হরমোনমুক্ত, দেশীয় খাবারে বড় করা ইউনিটি এগ্রোর গরু হোক আপনার প্রথম পছন্দ। এই ফার্ম থেকে কোরবানির গরু কিনুন অথবা বুকিং করে রেখে দিন। আপনার সুবিধামত সময়ে ফার্ম থেকে নিয়ে যেতে পারবেন।

ইউনিটি এগ্রো ফার্মের পরিচালক দেবরাজ নাগ সুমন বলেন, আমরা সারা বছরের জন্য দেশীয় খাবারে ছোট থেকে গরু বড় করে থাকি। আমাদের গরুগুলো সম্পূর্ণ গ্রোথ হরমোন ও কেমিক্যালমুক্ত খাবার খাওয়ায়ে তৈরি। বিভিন্ন অনুষ্ঠানের জন্য ফ্রিজিয়ান, ব্রাহামা, শাহীওয়াল, ফেক্সবিসহ আমাদের এই গরুগুলো আপনাদের সাধ্যের মধ্যে থাকলে দেখতে পারেন। রয়েছে দেশি ছাগলও। পবিত্র কোরবানি ঈদের জন্য নিতে পারেন। এখানে বিভিন্ন দামের গরু আছে, আলোচনা সাপেক্ষে দাম করে নিতে পারবেন।
তিনি আরও বলেন, বিভিন্ন গ্রোথ হরমোন ও কেমিক্যাল দিয়ে তৈরি খাবারে তৈরি গরু কিনে প্রতারিত হবেন না এবং নিজে ও পরিবারকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলবেন না।
এখান থেকে গরু কিনলে পাচ্ছেন বিনামূল্যে দুইদিনের দানাদার খাবার এবং খড়। তাই এখনই সুলভ মূল্যে গরু কিনতে যোগাযোগ করুন ইউনিটি এগ্রো ফার্মে।
























