বাংলাদেশ, সোমবার, ১১ মে ২০২৬ ইং , ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ সন্ধ্যা ৬:০৪

শিরোনাম

চট্টগ্রামের আলিফ হত্যা মামলায় চিন্ময়ের জামিন আবেদন নাকচ করেছেন হাইকোর্ট


প্রকাশের সময় :১০ মে, ২০২৬ ৭:০৪ : অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার :

চট্টগ্রামে বহুল আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার আসামি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নাকচ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে পৃথক আরও চারটি মামলায় তাঁর জামিন আবেদন আগামীকাল আদেশের জন্য রেখেছেন আদালত। গতকাল বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আলিফ হত্যা মামলার আইনজীবী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী।
মামলায় শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইয়েদা শাজিয়া শারমিন, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল মো. হুমায়ুন কবির, আল-আমিন, খোরশেদ আলম সেলিম, মোহাম্মদ নাজমুল হাসান ও মো. মোখলেছুর রহমান। অন্যদিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যসহ আরও কয়েকজন আইনজীবী।

মামলার তথ্য অনুযায়ী জানা যায় , আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ক্রিমিনাল মিসকেস নম্বর ৬৭৫৫৩/২০২৫-এর রুল ডিসচার্জ করা হয়েছে। এছাড়া পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরসহ পৃথক চার মামলার ক্রিমিনাল মিসকেস নম্বর ৬৭৫৫১, ৬৭৫৫৫, ৬৭৫৫৭ ও ৬৭৫৫৯/২০২৫ আগামীকাল আদেশের জন্য আদালতের কার্যতালিকায় রাখা হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে ২০২৪ সালের ২৬ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। একই দিনের ঘটনায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে পৃথক পাঁচটি মামলা দায়ের করা হয়।

ট্যাগ :