বাংলাদেশ, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ইং , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৯:৩৬

পদ্মা অয়েল কোম্পানির সঙ্গে নির্বাচিত সিবিএ নেতাদের শুভেচ্ছা বিনিময়


প্রকাশের সময় :২৯ এপ্রিল, ২০২৬ ৮:০৯ : অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:

পদ্মা অয়েল কোম্পানি কর্তৃপক্ষের সঙ্গে নির্বাচিত সিবিএ নেতাদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান ভতিথি ছিলেন পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: মফিজুর রহমান।

সদ্য নির্বাচিত সিবিএ সভাপতি মো: জসিম উদ্দিনের সভাপতিত্বে ও পদ্মা অয়েলের মহাব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন) মীর মো: ফকরুদ্দীনের উপস্থাপনায় শুভেচ্ছা বিনিময় সভায় বক্তব্য রাখেন পদ্মা অয়েল কোম্পানীর মহা ব্যবস্থাপক ( চিফ মেডিকেল অফিসার) ডা: মো: আলমগীর চৌধুরী, মহাব্যবস্থাপক রুমান চৌধুরী, উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হোসেন,

এ ছাড়া আরও বক্তব্য রাখেন সিবিএ সাধারণ সম্পাদক মো: শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: হোসেন শফি, কোষাধ্যক্ষ ইয়াহিয়া আহাদ, সাংগঠনিক সম্পাদক মো: সেলিম উদ্দিন, দপ্তর মস্পাদক মো: সেলিম কবির চৌধুরী। এ সময় কার্যকরী পরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল একযোগে দেশের ২২টি কেন্দ্রে পদ্মা অয়েলের কার্যকরী পরিষদের নির্বাচন (২০২৬) অনুষ্ঠিত হয়।

এর আগে পদ্মা অয়েলে কোম্পানি লি: এমপ্লয়িজ ইউনিয়ন থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয়জন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়।

সভায় পদ্মা অয়েলে কাজের পরিবেশ ভালো রাখতে এবং মালিক-শ্রমিক সম্পর্ক মজবুত করতে নির্বাচিত কর্মকর্তাদের সহযোগিতা কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

ট্যাগ :