বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ইং ,

শিরোনাম

বোয়ালখালীতে কে এম ফ্রি কোচিং সেন্টারের উদ্যোগে মেধাবীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ


প্রকাশের সময় :11 April, 2026 10:04 : AM

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার দক্ষিণ সারোয়াতলী হাজী এজাহার মিয়া সওদাগর বাড়ি এলাকায় কে এম ফ্রি কোচিং সেন্টারের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোচিং সেন্টারের পৃষ্ঠপোষক মোহাম্মদ ইসমাঈল হোসেন আংকুর।

এতে প্রধান অতিথি ছিলেন সারোয়াতলী ইউনিয়ন বিএনপির সাবেক উপদেষ্টা এসএম আলতাফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক নূরুল করিম চৌধুরী, ডা. সীমান্ত ওয়াদ্দেদার, বিএনপি নেতা শাহজাহান চৌধুরী, সমাজসেবক সুপেন দাশ গুপ্ত, ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক, সাংবাদিক বাবর মুনাফ ও সমাজকর্মী উজ্জ্বল শুক্লা দাশ।

এসময় স্থানীয় সাবেক ইউপি সদস্য বাসুদেব চৌধুরী, মো. মনসুর, ইমন দেব তূর্ণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাবে অনেক মেধাবী শিক্ষার্থী ঝরে পড়ে। এসব শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সমাজের সকলের দায়িত্ব। তারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

ট্যাগ :