বাংলাদেশ, সোমবার, ১ জুন ২০২৬ ইং , ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১:৫৯

শিরোনাম

সাংবাদিক নেতা আইয়ুব আলীর অকাল মৃত্যুতে সিআরএফ নেতৃবৃন্দের শোক


প্রকাশের সময় :৩ মার্চ, ২০২৬ ১২:২৯ : অপরাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি :

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) এর সাবেক অর্থ সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাব সদস্য আইয়ুব আলী ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে সিআরএফের সভাপতি কাজী আবুল মনসুর ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ বলেন, আমাদের প্রিয় সহযোদ্ধা আইয়ুব আলী অমায়িক ও মেধাবী সাংবাদিক ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে আমরা একজন পরীক্ষিত সহকর্মীকে হারালাম।

সাংবাদিক নেতারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ট্যাগ :