বাংলাদেশ, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ইং ,

শিরোনাম

চট্টগ্রামের কর্ণফুলীতে পুলিশের অভিযানে সিএমপির দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার


প্রকাশের সময় :4 February, 2026 12:46 : PM

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্ণফুলী থানার ধারাবাহিক অভিযানে সিএমপি’র ঘোষিত তালিকাভুক্ত দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে কর্ফুলী থানা পুলিশ। মঙ্গলবার ( ৩ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানার একটি চৌকস আভিযানিক দল থানাধীন শিকলবাহা ইউনিয়নের জামালপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক মামলার আসামি ও সিএমপি তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীর তালিকায় থাকা, ক্রমিক নং-৪১ এর মোঃ নুরুল আমিন টিটু (৩৫) এবং ক্রমিক নং-৪২ এর আক্তার হোসেন প্রকাশ আকতার (৪২) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের কলেজ বাজার এলাকার মঙ্গল মাঝির বাড়ির মৃত মোঃ নুরুল ইসলামের ছেলে। গ্রেপ্তারের পর তাকে কর্ণফুলী থানার মামলা নং-১৪ ( ২৫ আগস্ট ২০২৪) এর আসামি হিসেবে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারাসহ দণ্ডবিধির একাধিক ধারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, টিটুর বিরুদ্ধে কর্ণফুলী, কোতোয়ালি ও পটিয়া থানায় মাদক, চাঁদাবাজি, হামলা, দস্যুতা ও চুরিসহ মোট ৬টি মামলা রয়েছে। এর মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির একাধিক গুরুতর ধারায় মামলাও রয়েছে। এর আগে গত ১ ফেব্রুয়ারি কর্ণফুলী থানার যৌথ অভিযানে থানাধীন বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকায় অভিযান চালিয়ে সিএমপি তালিকাভুক্ত আরেক শীর্ষ সন্ত্রাসী আক্তার হোসেন প্রকাশ আকতারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার বসতঘর থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি পুরাতন বিদেশি রিভলভার, দুটি চাইনিজ কুড়াল, একটি ধামা, একটি লাঠি, একটি চাবুক এবং নগদ ১৮ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কর্ণফুলী থানায় অস্ত্র আইনে মামলা (মামলা নং-০২ রুজু করা হয়।

আক্তার হোসেনের বিরুদ্ধে ১২টি গুরুতর মামলা
পুলিশের তথ্যমতে, আক্তার হোসেনের বিরুদ্ধে কর্ণফুলী ও আনোয়ারা থানায় অস্ত্র, মাদক, হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতির প্রস্তুতি, পরিবেশ আইনের মামলা, চুরি, চাঁদাবাজি ও পুলিশের কাজে বাধাসহ মোট ১২টি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলা ও একাধিক অস্ত্র আইনের মামলাও রয়েছে। সিএমপি কর্ণফুলী থানার ওসি শাহীনূর আলম জানান, কর্ণফুলী থানা এলাকায় অপরাধ দমন, সন্ত্রাস নির্মূল ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :