বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ইং ,

শিরোনাম

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে পুলিশের ধাওয়া, আটক ৩


প্রকাশের সময় :11 November, 2025 12:24 : PM

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলে ধাওয়া করে তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার (৯ নভেম্বর) সকালে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, নগরীর পাঁচলাইশ এলাকার আজিজুল হক বাবুলের ছেলে আনোয়ারুল হক ঈশান (১৭), একই এলাকার প্রদীপ চন্দ্র দাসের ছেলে রাজন দাস (১৯) এবং প্রিয় লাল চন্দ্র ভৌমিকের ছেলে সৈকত চন্দ্র ভৌমিক (১৯)। তিনজনই পাঁচলাইশ এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকাল পৌনে সাতটার দিকে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের ব্যানারে অন্তত ২৫ জন নেতাকর্মী মুরাদপুর এলাকায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড ভবনের সামনে থেকে একটি মিছিল বের। মিছিলটি বোর্ড ভবনের সামনে দিয়ে ষোলশহর স্টেশনের দিকে যেতে থাকে। খবর পেয়ে পাঁচলাইশ থানা পুলিশের একটি দল দ্রুত সেখানে পৌঁছে ধাওয়া করে হাতেনাতে তিনজনকে আটক করে। এসময় অন্যরা দ্রুত সটকে পড়ে। 

এছাড়াও রোববার ছাত্রলীগ চট্টগ্রাম মহানগরের ব্যানারে আরও পৃথক দুটি স্থানে ঝটিকা মিছিল করে ছাত্রলীগ।

সূত্র: সআ

ট্যাগ :