বাংলাদেশ, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ইং ,

শিরোনাম

বোয়ালখালীর শাকপুরা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদে দলীয় ফরম জমা দিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক রবিউল হাসান ইকবাল


প্রকাশের সময় :9 October, 2026 1:22 : AM

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি :

আসন্ন স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ঘোষিত বোয়ালখালী উপজেলার প্রার্থী যাচাই-বাছাই কমিটির কাছে ৪নং শাকপুরা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে দলীয় ফরম ও রাজনৈতিক জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন বোয়ালখালী উপজেলা যুবদলের আহ্বায়ক এসএম রবিউল হাসান ইকবাল।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের কাছে তিনি মনোনয়ন ফরম জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও প্রার্থী যাচাই-বাছাই কমিটির সদস্য মেহেদী হাসান সুজন, শাহানুর শাহীন হিরু, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

দলীয় নেতাকর্মীরা জানান, তৃণমূল পর্যায় থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে উঠে আসেন এসএম রবিউল হাসান ইকবাল। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৭ বছরের শাসনামলে রাজনৈতিক মামলাসহ বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। দলীয় নেতাকর্মীদের পাশে থেকে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

ইকবাল চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেলে শাকপুরা ইউনিয়নের উন্নয়ন, সাধারণ মানুষের পাশে থাকা এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

ট্যাগ :