বাংলাদেশ, রোববার, ২২ নভেম্বর ২০২৬ ইং ,

শিরোনাম

বোয়ালখালীতে জোটপুকুর পাড় আদর্শ ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন


প্রকাশের সময় :21 November, 2026 11:49 : PM

বাবর মুনাফ (বোয়ালখালী প্রতিনিধি) :

চট্টগ্রামের বোয়ালখালীতে উৎসবমুখর পরিবেশে জোটপুকুর পাড় আদর্শ ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. মনছুর আলম, সাধারণ সম্পাদক পদে শেখর দত্তসহ ১১টি পদে প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে উপজেলার জোটপুকুর পাড় এলাকায় একটি মার্কেট ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৫৫ জন। সদস্য পদে চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও বাকি পদগুলোতে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সকাল থেকেই ভোটকেন্দ্র ও বাজারের আশপাশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ে। ভোটারদের পাশাপাশি সাধারণ দর্শনার্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

প্রধান নির্বাচন কমিশনার নিরঞ্জন চক্রবর্তীর তত্ত্বাবধানে নির্বাচন পরিচালনা করেন সহকারী নির্বাচন কমিশনার মো. নেজাম উদ্দিন, সুমন নন্দী, ভবতোষ ধর ও আবু তাহের।

ভোট গণনা শেষে নির্বাচিতদের ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে মো. মনছুর আলম (দোয়াত কলম) ১১২ ভোট, সিনিয়র সহসভাপতি পদে মো. মহিউদ্দিন (দেয়াল ঘড়ি) ৭৫ ভোট, সহসভাপতি পদে আবু তৈয়ব সিকদার (মাছ) ৮২ ভোট, সাধারণ সম্পাদক পদে শেখর দত্ত (কম্পিউটার) ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনিরুল আলম মনু (আনারস) ৯৬ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে সুজন নন্দী (টেবিল) ১০০ ভোট, অর্থ সম্পাদক পদে মো. আজিজুল হক চৌধুরী (মাইক) ৮৩ ভোট, সহ-অর্থ সম্পাদক পদে এছানুল হক রাশেদ (চশমা) ১১০ ভোট, দপ্তর সম্পাদক পদে ইফতেখারুল ইসলাম (আম) ১০০ ভোট, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. বাদশা (মোটরসাইকেল) ৯৭ ভোট এবং আইনবিষয়ক সম্পাদক পদে মো. জুয়েল (বাল্ব) ৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন শেষে ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও পারস্পরিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

ট্যাগ :