বাংলাদেশ, রোববার, ২২ নভেম্বর ২০২৬ ইং ,

শিরোনাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল খাবার বিতরণ


প্রকাশের সময় :21 November, 2026 11:36 : PM

এরশাদ হেসেন :

বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজ বাদ জুমা রেলওয়ে হাসপাতাল কলোনি জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল এবং মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয় ।

উক্ত দোয়া ও মিলাদ মাহফিল এবং খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মুর্তজা খাঁন ।

কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল হাসান সোনামানিক এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ২২ নং এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ এনায়েতুল হক, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আমিরুল ইসলাম, ওয়ার্ড বিএনপির নেতা মোঃ ফারুক, রেজাউল হক মনি, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন ভূঁইয়া, ২২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শফিউল আলম, ২২ নং ওয়ার্ড তাঁতী দলের সাধারণ সম্পাদক সানাউল্লাহ সানি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইসমাইল, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ ফরহাদ, মোঃ রায়হান বাবু, আল হোসেন নয়ন সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

ট্যাগ :